• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সরকার দেশে সংকট তৈরি করেছে গণভোট রায় বাস্তবায়নে টালবাহানা: চট্টগ্রামে জামায়াতে আমির লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী

খুলনা মেডিকেলে গ্যাস্ট্রো বিভাগে রোগীর চাপ, দূর্ভোগে সাধারণ রোগী 

প্রতিনিধির নাম / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"LTVS9SQI-589H-G8MB-PT12-D3QBDX2GO6LL","pictureId":"LTVS9SQI-589H-G8MB-PT12-D3QBDX2GO6LL","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.0.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"LTVS9SQI-589H-G8MB-PT12-D3QBDX2GO6LL","pictureId":"LTVS9SQI-589H-G8MB-PT12-D3QBDX2GO6LL","capability_name":"capcut_photo_editor"}"}

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বিভাগে রোগীর চাপ ক্রমেই বাড়ছে।বেড সংকটের পাশাপাশি এন্ডোস্কপি-কোলনোস্কপিতে মাসের পর মাস অপেক্ষা। নির্ধারিত বেডের তুলনায় অতিরিক্ত রোগী থাকায় ভর্তি হতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। শুধু বেড সংকটই নয়, এন্ডোস্কপি ও কোলনোস্কপি পরীক্ষার জন্যও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

রোগীদের অভিযোগ, পেট, লিভার, খাদ্যনালী, অন্ত্র ও পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এন্ডোস্কপি ও কোলনোস্কপির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে অনেক রোগীর রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা শুরুতে বিলম্ব হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

একাধিক রোগীর স্বজন জানান, গুরুতর অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে আসার পর বেড পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যে পরীক্ষার তারিখ পেতেও দীর্ঘ অপেক্ষা করতে হলে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক পরিবার বাধ্য হয়ে বাইরে থেকে ব্যয়বহুলভাবে পরীক্ষা করানোর কথা ভাবছেন।

রোগী ও স্বজনদের দাবি, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে রোগীর চাপ বিবেচনায় বেড সংখ্যা বৃদ্ধি, এন্ডোস্কপি ও কোলনোস্কপির সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক-জনবল ও যন্ত্রপাতি নিশ্চিত করা জরুরি।

তাদের প্রশ্ন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাকেন্দ্রে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের যদি প্রয়োজনীয় পরীক্ষা করাতেই মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তাহলে গুরুতর রোগীদের চিকিৎসা কতটা সময়মতো নিশ্চিত করা সম্ভব?

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd