• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চর বিশ্বাস ইউনিয়নের আগামীর ভাবনা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন গাজীকে ঘিরে প্রত্যাশা আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি 

খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড অস্ত্রসহ সাইফি ও সহযোগী রাকিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

প্রতিনিধির নাম / ১২৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

১৭০

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা ৮০ বিঘা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি এবং তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরা থানার হরিণটানা আশিবিঘা বালুর মাঠ এলাকায় মঞ্জুরুল ইসলাম (২৩) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় নাজমুল (১৮) নামের আরেক যুবককে হত্যা করা হয়। পরপর দুই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর র‍্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে সাইফি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরে গোপালগঞ্জের মাঝিগাতী এলাকায় অভিযান চালিয়ে সাইফি ও রাকিবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক কারবার নিয়ন্ত্রণ ও শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা থেকেই জোড়া হত্যাকাণ্ডের সূত্রপাত। নাজমুল হত্যার প্রতিশোধ নিতে সাইফি ও তার সহযোগীরা মঞ্জুরুলকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে সাইফির কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণমাধ্যম কর্মীদেরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd