• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

চট্টগ্রাম ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

প্রতিনিধির নাম / ৬৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

হোসেন বাবলা, চট্টগ্রামঃ-

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ক্রেনের সঙ্গে সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাফিসা নাওয়াল (১৮)। তিনি নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

চট্টগ্রাম ইপিজেড থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যম কে বলেন, কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক সেবার মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাচ্ছিল। নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে সম্ভবত ম্যাক্স গ্রুপের একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd