• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি  সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে এসআরবি-৬ এর অভিযান আলিফ বাহিনীর ১৫ জন আত্মসমর্পণ খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক গুরুতর আহত

নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান: আহমেদ আবু জাফর

প্রতিনিধির নাম / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

১৯৩

নিজস্ব প্রতিবেদকঃ-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে সোমবার ২৪ আগস্ট রাতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী।

সভায় নেতৃবৃন্দ আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই দাবি করে আইনটি সংসদে প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সারাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের এই দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহসম্পাদক আমির হোসেন, সবুজ হোসেন রাজা, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মো: রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো: জাকির হোসেন, নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জি কে রাসেল প্রমূখ।

সংগঠনকে আরও গতি ও দায়িত্বশীল করে গড়ে তুলতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রতি মাসের ১-১০ তারিখের মধ্যে জেলা ও উপজেলা শাখা সমূহে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সদস্যদের নামের তালিকা ওয়েবসাইটের আওতায় আনতে কেন্দ্র থেকে জেলা ও উপজেলার সকল সদস্যকে সংগঠনের অনলাইন সদস্য ফরম পূরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী ২ মাসের মধ্যে দুটি প্রস্তাবিত বিভাগসহ ১০টি বিভাগে ১৪ দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশ এবং বিভিন্ন মিডিয়ার সম্পাদক-বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ডিসেম্বরে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিক সম্মাননা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নভেম্বরের মধ্যে সংগঠনের সকল মেয়াদোত্তীর্ণ শাখা কমিটি হালনাগাদ গঠন করতে কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd