• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল ও সাঃ সম্পাদক শাহ

প্রতিনিধির নাম / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর ও মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় চট্টগ্রামে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিলটি শুরু হয়ে জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

সমাবেশে বক্তারা রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চট্টগ্রাম মহানগর ও মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মজিবুর রহমান, আবু সুফিয়ান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

মিছিল ও সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদল ও অধীনস্থ থানা ও ওয়ার্ড কমিটি পুর্নবহাল করায় আনন্দ মিছিলে ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনী মোবারক রিয়াদের নেতৃত্বে মিছিল সহকারে আনন্দ মিছিলে যোগদান করে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd