• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাব লিমিটেডের কমিটি গঠনের উদ্যোগ

প্রতিনিধির নাম / ৩৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিকদের পেশাগত ঐক্য, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘Chattogram Senior’s Press Club Limited’-এর কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪-এর অধীনে নিবন্ধিত হয়েছে। নিবন্ধন সনদে প্রতিষ্ঠানের নম্বর CH-16724/2026 এবং নিবন্ধনের তারিখ ১২ জুলাই ২০২৬ উল্লেখ রয়েছে। সনদটি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশের অধীনে ইস্যু করা হয়েছে।

নতুন এই সংগঠনের মাধ্যমে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত মর্যাদা, কল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

কমিটি গঠনের লক্ষ্যে শিগগিরই সংশ্লিষ্ট সাংবাদিকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য সাংবাদিকদের দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উদ্যোক্তারা মনে করছেন, ‘Chattogram Senior’s Press Club Limited’ চট্টগ্রামের প্রবীণ সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে এবং সাংবাদিক সমাজের কল্যাণে নতুন মাত্রা যোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd