• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৪০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সামনে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠনের তৎপরতার অভিযোগে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আজাদকে ধাওয়া করা হয়। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় নাশকতার মামলা রয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওয়াল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd