• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি: যাঁতাকলে জনজীবন বাড়ছে দুর্ভোগ, সমাধান কোথায়? চর বিশ্বাস ইউনিয়নের আগামীর ভাবনা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন গাজীকে ঘিরে প্রত্যাশা আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত

খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার

প্রতিনিধির নাম / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

১২৬

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা মহানগরীর লবণচরা এর শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে এসআরবি-৬। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, সন্ধ্যা ১৮:১৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ডালিম খান (৪০), পিতা- মৃত নওয়াব আলী খান, সাং: ভাজাওয়ালা ২। রানা, পিতা- আনিস, ৩। আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮), পিতা- নুরুল হক, উভয় সাং: সোনার বাংলা গলি, সর্ব থানা: লবণচরা, জেলা: খুলনা।

গ্রেফতারকৃত আসামি মোঃ ডালিম খান (৪০) এর পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় মোট ৭টি মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd