• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২

প্রতিনিধির নাম / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে পৃথকভাবে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৯ জন এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পৃথক স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।
এদিকে, খুলনা বিভাগে সন্দেহজনক হামের রোগীর সংখ্যাও বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে খুলনায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের বুলেটিনে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু ও হামের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd