• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার; জামিন শুনানি বুধবার আজ থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমী কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক দখলে নেওয়ার পায়তারা, মব স্টাইলে মনোনয়ন পত্র ছিনতাই খুলনায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- সুর ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা সুরখালিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা: বিএমএসএফ  চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ৮ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা সচেতনতা/বিশ্রাম ও তরল খাবার প্রতিকারের উপায় চট্টগ্রামের যানজট নিরসন সহ নাগরিক ফোরামের উদ্যোগে অতিরিক্ত পুলিশ কমিশনারকে ২৫ দফা স্মারকলিপি প্রদান অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির শীর্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  সিডিএফএ-মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:৫-০ গোলে শোভনীয়ার সুচনা

বালিয়াডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার-নার্স ও ওষুধ সংকট, হতাশ গর্ভবতী নারীসহ রোগীরা বিপাকে চিকিৎসাসেবা

প্রতিনিধির নাম / ৫২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

১৬৬

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় ওষুধের সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় প্রতিদিন সেবা নিতে আসা অর্ধশতাধিক রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি নারীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সমস্যায় পড়ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বালিয়াডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নেই। ফলে চিকিৎসাসেবা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ এবং গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

দূর-দূরান্ত থেকে আসা অনেক রোগী প্রয়োজনীয় সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রটিতে ওষুধের সংকটও প্রকট বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা রোগীরা। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য প্রয়োজনীয় আয়রন ও ক্যালসিয়ামসহ কিছু ওষুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। ফলে অনেক রোগীকে বাইরে থেকে এসব ওষুধ কিনতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসাসেবা পাওয়ার আশায় তারা সেখানে যান। কিন্তু প্রয়োজনীয় ওষুধ না থাকায় শেষ পর্যন্ত স্থানীয় ফার্মেসি থেকে টাকা দিয়ে ওষুধ কিনতে হচ্ছে। এতে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের রোগীদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

বিশেষ করে গর্ভবতী নারীদের নিয়মিত চেকআপ ও প্রয়োজনীয় পরামর্শের ক্ষেত্রে নার্স ও স্বাস্থ্যকর্মীর স্বল্পতা সমস্যাকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এসব সেবা নিয়মিত ও পর্যাপ্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহসিন রেজা জি নিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আগামী মাসে এই ওষুধ সংকট দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা বলছেন, ইউনিয়ন পর্যায়ের এই স্বাস্থ্যকেন্দ্রটি প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। এখানে জনবল ও ওষুধের সংকট দীর্ঘায়িত হলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরের হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যেতে হবে। এতে সময় ও অর্থ—দুই-ই বেশি ব্যয় হবে।
তারা দ্রুত বালিয়াডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী পদায়ন এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd