• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি, শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট গলাচিপা উপজেলার সকল খেয়া ও ঘাট ভাড়া নিয়ে পুরনো এবং নতুন সিন্ডিকেটের তালবাহানা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বিএসবিআর কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ: চট্টগ্রাম জেলা প্রশাসক দলীয়করণ প্রশাসনের গ্রেফতার ও গণমাধ্যমকর্মীর প্রতিহিংসার কবলে সাংবাদিকতা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে: বিএমএসএফ

খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষকে খাবার দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

প্রতিনিধির নাম / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

১০১

মোঃ আতিকুর গোলদার খুলনা:-

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোও সামাজিক দায়িত্ব—এমন বার্তা নিয়ে খুলনায় ৩০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর খালিশপুরের গোয়ালখালী ক্লাবের মোড়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া তুহিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মফস্বল প্রেস ক্লাবের সেক্রেটারি নজরুল ইসলাম নবীন ও আকবার হোসেন।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন।

প্রধান অতিথি শেখ জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগে উপকৃত হন ৩০০ অসহায় মানুষ। স্থানীয় বাসিন্দারাও এ আয়োজনের প্রশংসা করেন।

সংবাদ প্রকাশের পাশাপাশি মানবতার সেবায়ও এগিয়ে আসুক সাংবাদিক সমাজ—এমন প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd