• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাইয়ের গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ হালিশহরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম ইপিজেড চত্বরে জামায়াতের উদ্যোগে জুলাই স্মৃতি উপলক্ষে স্থির চিত্র প্রদর্শনী নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের ২য় বর্ষপুতি উপলক্ষে নগরীতে ক্রীড়া দলের পথসভা ও শোভাযাত্রা চাকসু আয়োজিত জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর উদ্বোধন সম্পন্ন চট্টগ্রাম ওয়াসা আবারও পানির দাম ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১.৫ লক্ষ টাকা সহ আটক-৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

প্রতিনিধির নাম / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

এ সময় পুলিশ কমিশনার মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জাতির জন্য তাঁদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd