হোসেন বাবলা, চট্টগ্রামঃ-
সারাদেশের মতো বন্দর নগরীর বন্দর-ইপিজেড পতেঙ্গায় বৈশাখী উৎসবের আমেজ বিরাজ করছে।
সকালে সাড়ে ৯ টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কাঠগড়,জিইএম গেট, স্টিল মিলস বাজার হয়ে বালিকা বিদ্যালয় মোড় হয়ে উৎসব প্রাঙ্গণে এসে শোভাযাত্রা সমাপ্ত হয়েছে।
এর দিনের কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি।
এসময় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুদ্দিন খালেদ, উৎসব কমিটির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন খালেদ, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক অনিক, নাগরিক অধিকার ফোরামের সদস্য সচিব মোঃ নাজমুল হুদা নাজিম, যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াছ পদ্মা, মোঃ রফিকুল ইসলাম মোর্শেদ, ওসমান গনি, মোঃ ইকবাল হোসেন, জসিম উদ্দিন, সালাউদ্দিন, মোঃ জাহিদ হোসেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপ কমিটির প্রধান শিক্ষক মনোজ কুমার সরকারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিকেলে ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব কে ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু।
এছাড়া ইপিজেডের দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উদ্যোগে বৈশাখী উৎসব জমে উঠে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, সিনিয়র শিক্ষিকা হোমায়রা বেগম, প্রাক্তন শিক্ষক মোঃ আবুল বাশার, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী, শিক্ষক মোঃ সেলিম রেজা, সিনিয়র মোঃ আজিজুল হক, শিক্ষিকা নাজনীন আক্তার বুবলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের সেরা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে আলোর পথে যুব সাহিত্য ফোরাম ও মানব সময় পত্রিকার যৌথ উদ্যোগে সাহিত্য আড্ডা দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড, মোঃ আবু হানিফ নিহাদ,এম মোসলেহ উদ্দিন বাহার, মোঃ রাকিব উদ্দিন , স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এছাড়া বন্দরের ৩৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৈশাখী উৎসবের আমেজ নিয়ে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।