• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩৩

প্রতিনিধির নাম / ২৯০ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

২২২

 

মোঃ নিজাম উদ্দিন, চট্টগ্রামঃ-

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে। সকালে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অতিথিবৃন্দ চট্টগ্রামবাসীকে পহেলা বৈশাখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “রংধনু জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া হবে- বাংলা নববর্ষে এটিই আমাদের দৃঢ় প্রত্যয়।” মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এই মন্ত্রকে ধারন করে সবার জন্য নিরাপদ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। সকলের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। প্রত্যয় রাখছি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বৈশাখ মানেই নতুন সাজ, বৈশাখ মানেই নতুনকে বরণ করে নেওয়া। আমরা আমাদের ঐতিহ্য কে নিয়ে গর্ব করি ,এটি আমাদের অহংকার। আমরা চাই পরবর্তী প্রজন্মের মধ্যেও এই ঐতিহ্যকে ছড়িয়ে দিতে।”

এরপর ডিসি হিলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মনোমুগ্ধকর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মাননীয় প্রতিমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং অন্যান্য অতিথিবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সারাদিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, নৃত্য, পুঁথি পাঠ ও আবৃত্তি।

বিকেলের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন বিখ্যাত বাউল শিল্পী চিশতি বাউল, যার পরিবেশনায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় অন্যরকম আবেগঘন পরিবেশ।
এ সময় বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আ্যডহক কমিটির সম্মানিত সদস্য ইসরাফিল খসরু।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বর্ণাঢ্য এই আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী চট্টগ্রামের শিল্পীবৃন্দ, সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ এবং উপস্থিত সংবাদকর্মী ও দর্শনার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd