ক্রীড়া ডেস্কঃ-
চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজিত সিসিপিএ ৫০তম র্যাপিড দাবা প্রতিযোগিতা শুক্রবার কাজীর দেউড়ী স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ৭ রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট অর্জন করে টাইব্রেকিংয়ে ফজলে নুর বাপ্পি অপরাজিত চ্যাম্পিয়ন হন। সমান পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার আব্দুল মালেক রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে এম. করিম শাহিন তৃতীয় এবং আহবাব সোলাইমান চতুর্থ স্থান লাভ করেন। এছাড়া পাচঁ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে দিব্য দাশ গুপ্ত পঞ্চম, মো. হাসান ষষ্ঠ, এস. এম. তারেক সপ্তম, দিপেন চাকমা অষ্টম, সত্যঞ্জয় বড়ুয়া টিটু নবম, মো. সোলতান দশম এবং তাসপিয়া তাহসিন প্রিমা একাদশ স্থান অর্জন করেন।
ক্যাটাগরি পুরস্কারে তৌহিদা বেগম (সেরা মহিলা), রবিউল ইসলাম রেটিং (১৪০০–১৬০০), আহনাফ আবিদ ঈশান রেটিং (১৬০১–১৮০০), নাজিফ নিয়াজ (অনূর্ধ্ব-১২), অনিন্দ্য রিক দীগবিজয় (অনূর্ধ্ব-১৬) এবং মুজিবুর রহমান (৫০ উর্ধ্ব) সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
টুর্নামেন্ট সন্ধ্যা ৭টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিসিপিএ সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল আহাদের সভাপতিত্বে এবং চীফ আরবিটার মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিদে আরবিটার এস এম তারেক ও ফিদে মাস্টার আ্ব্দুল মালেক, উপস্থিত ছিলেন সিসিপিএ সহ-সভাপতি যথাক্রমে মুজিবুর রহমান, আবু মুহসিন, সত্যঞ্জয় বড়ুয়া টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
৬১ জন রেটেড খেলোয়াড়সহ মোট ৭৭জন খেলোয়ারের অংশগ্রহনে টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে হিসেবে মোঃ নুরুল আমিন এবং ডেপুটি চীফ তানজিলা-তুর-নুর দায়িত্ব পালন করেন।