• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কেয়া বৃত্তি ও গুণীজন সংবর্ধনা: দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সঙ্গে জেলা আইনজীবী সমিতি ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা উত্তর বেদকাশী কলিজিয়েট স্কুলের কম্পিউটার ও ল্যাব সহকারী আইয়ুবের বিরুদ্ধে চল্লিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ গলাচিপায় চার মেয়েকে নিয়ে মানবতার জীবন যুদ্ধ রেকসোনার শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক হচ্ছে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি: আহমেদ আবু জাফর  চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সঙ্গে জেলা আইনজীবী সমিতি ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম / ২৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-

চট্টগ্রাম নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা এবং আইনজীবীদের এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মইনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জেলা সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আবুল কাশেম চৌধুরী, চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিমা খানম, সহ-সভাপতি অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন লাভলী, সমিতির সহ-সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার, ক্রীড়া সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, সাংস্কৃতিক সম্পাদক ও সহকারী মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিলকিস আরা মিতু, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন হিমেল, অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট শেখ মোঃ ফয়সাল উদ্দিন, অ্যাডভোকেট সাদিয়া খান , অ্যাডভোকেট মোহাম্মদ দিদারুল আলম টিপ এবং অ্যাডভোকেট মোঃ মোমেনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম এবং জেলা কোর্ট ইন্সপেক্টর মোঃ হাবিবুল্লাহ।

প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করা, তদন্ত কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি, অপরাধ দমনে পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের ভূমিকা, আদালত সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসাধারণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ প্রশাসন, রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ও আইনজীবীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরী তাঁর দায়িত্ব পালনে আইনজীবী সমাজ ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করতে পুলিশ প্রশাসন সকল অংশীজনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd