• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজন শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলের ১৬ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে হা:বেগমজান, মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়

খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

প্রতিনিধির নাম / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

১১২

মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-

খুলনা মহানগরীর লবণচরা থানার চুমকি সড়ক এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমান ওরফে সুমন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত সুমন নগরীর জিন্নাহপাড়ার আমিন সড়ক এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে সুমন চুমকি সড়ক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, যুবককে কুপিয়ে আহত করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd