• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চর বিশ্বাস ইউনিয়নের আগামীর ভাবনা: চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমজাদ হোসেন গাজীকে ঘিরে প্রত্যাশা আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষে অসহায় পরিবারের পাশে ইয়ুথ ড্রিম, খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ সাংবাদিক আজমির হোসেন তালুকদারের বাসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিএমএসএফের সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় বিএমএসএফের আইনজীবীরা ৩ সাংবাদিকের জামিন দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে জবাব দিবে বিএনপি: ইসরাফিল খসরু নেত্রকোনায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা শোক ও প্রতিবাদ: বিএমএসএফের মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সমূদ্র উপকূল সাগরে নৌবাহিনীর অভিযান অব্যাহত খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রী: আফরোজা খানম এমপি 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পাঁচ থানায় আবারও রদবদল

প্রতিনিধির নাম / ৯৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

১৩৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) থানাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচ থানায় রদবদল করা হয়েছে। এক আদেশে পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তনের পাশাপাশি কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়।

নতুন পদায়ন অনুযায়ী, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি করা হয়েছে। সিটিএসবির মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন খুলশী থানার ওসির দায়িত্ব।

কর্ণফুলী থানার বর্তমান ওসি মো. ইখতিয়ারউদ্দিনকে বদলি করে বায়েজিদ বোস্তামী থানার ওসি করা হয়েছে। একইভাবে ডিবি বন্দর জোনের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং খুলশী থানার ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে পাঁচলাইশ মডেল থানার বর্তমান ওসি মো. জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। অন্যদিকে সিটিএসবির মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd