• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বন্দর ও শিল্প এলাকার সড়ক কন্টেইনার-লরির দখলে

প্রতিনিধির নাম / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

১৯৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

চট্টগ্রাম দেশের অর্থনীতির হৃদস্পন্দন। বন্দর, ইপিজেড, পতেঙ্গা, কাটগড়, ফৌজদারহাট, কর্ণফুলী টানেল ও শিল্পাঞ্চলকে ঘিরে প্রতিদিন হাজার হাজার কন্টেইনারবাহী লরি চলাচল করে। অথচ দিন দিন বেড়েই চলেছে কন্টেইনার লরি দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, পঙ্গুত্ব বরণ করছেন বহু মানুষ, ধ্বংস হচ্ছে অসংখ্য পরিবারের স্বপ্ন।

প্রশ্ন হলো—চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, বন্দর কর্তৃপক্ষ, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং সড়ক পরিবহন মন্ত্রণালয় কী করছে?

প্রতিটি দুর্ঘটনার পর আমরা শোক প্রকাশ দেখি, তদন্ত কমিটি দেখি, আশ্বাস শুনি। কিন্তু বাস্তবে পরিবর্তন কোথায়?

একটি কন্টেইনার সঠিকভাবে লক করা হয়েছে কিনা, চেসিস নিরাপদ কিনা, চালক প্রশিক্ষিত কিনা, যানবাহন চলাচলের উপযুক্ত কিনা—এসব তদারকি করার দায়িত্ব কার? দুর্ঘটনা ঘটার পর দায় চাপানোর লোকের অভাব হয় না, কিন্তু দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

সরকার আসবে, সরকার যাবে। মেয়র পরিবর্তন হবে। নতুন সিডিএ চেয়ারম্যান নিয়োগ হবে। কর্মকর্তা বদলি হবেন। কিন্তু চট্টগ্রামের মানুষ কি প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করবে?

সাধারণ জনগণের নতুন সিডিএ চেয়ারম্যানের কাছে বিনীত কিন্তু দৃঢ় আহ্বান—চট্টগ্রামের কন্টেইনার পরিবহন ব্যবস্থাকে নিরাপদ করা এখন বিলাসিতা নয়, এটি আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd