• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক হচ্ছে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি: আহমেদ আবু জাফর  চট্টগ্রামে বিডিএ-বিএসসি ও ডিপ্লোমা দন্ত চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ: অর্থমন্ত্রী সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিক শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম উদ্যোগে মানববন্ধন চট্টগ্রাম ইপিজেডে চীনা নাগরিকের চুরি হওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রাম দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি

ইপিজেড এলাকায় চসিকের ফুটপাত দখলমুক্ত জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত

প্রতিনিধির নাম / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হোসেন বাবলা, চট্টগ্রামঃ-

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের চূড়ান্ত নির্দেশনায় চসিকের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট) প্রণয় চাকমা এর নেতৃত্বে চলছে উচ্ছেদ অভিযান।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে জবু ফকিরের বাড়ি ও ডায়াবেটিস হাসপাতালের কয়েকটি ওয়াসা পানির লাইন কেটে যাওয়ার অভিযোগ উঠেছে… ।

চসিকের উচ্ছেদ অভিযানের সিনিয়র সহকারী সচিব প্রণয় চাকমা এগুলো দেখে ব্যবস্থা করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত বেশ জোরে সোরে এই কর্মসূচি চলতে দেখা গেছে।

এছাড়া গতকাল সোমবার বন্দরটিলাস্থ নেভি হাসপাতাল গেট এলাকায় দিনব্যাপী ঝটিকা অভিযান পরিচালনা করেছিলেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সেখানে ড্রেন ও নালায় বাঁধ ভাঙার কাজ এবং পানি চলাচল স্বাভাবিক রাখার জন্য সংযোগ পথ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন জোর নির্দেশ প্রদান করেন।

অপরদিকে ৩৯ নং ওয়ার্ডের খাল – নালা নর্দমা গুলো গুরুত্ব সহকারে পরিস্কার -পরিচ্ছন্ন করতে এলাকাবাসীরা সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের উপর দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়ার্ডের ঐতিহ্যবাহী খাল গুলো এখনো পর্যন্ত এলাকার পানি চলাচলের জন্য স্বাভাবিক নয় বল ভুক্তভোগীরা অভিযোগ করেন।

বিশেষ করে মাট্টাল্লা খাল, নয়ারহাট নিউমুরিং চাঁন খাল ,৭ নং সংযোগ খাল,বেপজার ভিতর দিয়ে নেভি কলোনি খাল এবং যৌথ আবাসিক কলোনি ৪০ নং ওয়ার্ডের স্লুইস গেট পর্যন্ত রিং রোড সংলগ্ন সাগর পাড় এলাকায় খালের ময়লা আবর্জনা ভর্তি।

খালের বিভিন্ন স্তরের রয়েছে ময়লার ভাগাড় ও অবৈধ বাঁধ, র্কালভাট স্থাপন -যত্রতত্র বাঁশের খুঁটি স্থাপন করে ভাসমান দোকান এবং অবৈধ দখল বানিজ্য স্থাপনা।
তাই, চসিকের উচ্ছেদ অভিযান টি সর্বত্রই অব্যাহত রাখতে ভুক্তভোগীরা মেয়রের নিকট বিনিত আরজ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd