• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল

প্রতিনিধির নাম / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

১৪৪

ক্রীড়া ডেস্ক, (চট্টগ্রাম):-

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রী সহ সংলিষ্ট কর্মকতারা।
বৃহস্পতিবার দুপুরে তারা স্টেডিয়াম পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রস্তুতি নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থট থ্রি সিক্সটির উপস্থাপনা উপভোগ করেন।

প্রথমে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ভুমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ সংলিষ্টরা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ সহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।
এসময় দুই মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সহ, সুশৃঙ্খল ও সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে সংলিষ্টদের নির্দেশ দেন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব আবদুল খালেদ বলেন, বৈরী আবহাওয়া, চট্টগ্রামের বিভিন্ন এলাকার বন্যা পরবর্তী সার্বিক পরিস্থিতি ও বৃষ্টির কথা বিবেচনায় এনে আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা উদ্বোধনী অনুষ্ঠান একমাস পিছিয়ে নিয়েছি, যাতে আমরা পুর্ণাঙ্গভাবে খেলাটা শেষ করতে পারি।

পরে জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থট থ্রি সিক্সটির কর্মকতারা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে তাদের সাজ সজ্জার ডিজাইন এলইডি স্কিনে প্রদর্শন করেন ও এই ব্যাপারে বিফিং করেন।

এ সময় সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব আবদুল খালেদ, সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহআল মামুন চৌধুরী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আবুল হাসেম বক্কর।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, নগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু সহ সংলিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd