• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

চসিক মেয়রের ব্যর্থতায় শ্রমজীবী মানুষ ও নগরবাসী আজ জিম্মি: এস এম লুৎফর রহমান

প্রতিনিধির নাম / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

২০৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এক বিবৃতিতে বলেছেন, আজকের বৃষ্টিতে চট্টগ্রাম নগরী আবারও ভয়াবহ জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নআয়ের শ্রমজীবী, দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিক, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। অনেক শ্রমিক কর্মস্থলে পৌঁছাতে না পারায় দিনের উপার্জন থেকে বঞ্চিত হয়েছেন। এক দিনের আয় হারানো এসব মানুষের জন্য এটি চরম মানবিক বিপর্যয়।

তিনি বলেন, চসিকের মেয়র দায়িত্ব গ্রহণের পর জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে বারবার আশ্বস্ত করলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। আজকের পরিস্থিতি প্রমাণ করেছে যে জলাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পরিকল্পনা, সময়োপযোগী প্রস্তুতি এবং নগর ব্যবস্থাপনায় চসিক মেয়রের নেতৃত্ব প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি নগরবাসীর সঙ্গে এক ধরনের নিষ্ঠুর প্রহসনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে বিপুল অর্থ ব্যয় ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দাবি করা হলেও শ্রমজীবী মানুষ তার সুফল পাচ্ছেন না। নগরের সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘণ্টার পর ঘণ্টা পানির নিচে তলিয়ে থাকায় কর্মজীবী মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নগরবাসীর এই দুর্ভোগের রাজনৈতিক ও প্রশাসনিক দায় চসিকের মেয়র কোনোভাবেই এড়াতে পারে না।

তিনি অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থা সচল করা, খাল-নালা ও নর্দমা পরিষ্কার ও দখলমুক্ত করা, প্রকল্পগুলোর স্বচ্ছ মূল্যায়ন এবং দায়িত্বে অবহেলার জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শ্রমজীবী মানুষকে এ ধরনের দুর্ভোগ থেকে রক্ষা করতে দৃশ্যমান ও টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd