• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংবাদিকের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি

স্বাধীনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব

প্রতিনিধির নাম / ৩৩১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

৩৯৪

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ-

৩ মে: যথাযোগ্য মর্যাদায় বিশ্ব গণমাধ্যম দিবস পালন করেছে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব। এ উপলক্ষে রোববার (৩ মে) দুপুর ২টা ৩০ মিনিটে আগ্রাবাদে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতাই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার বলেন,
“গণমাধ্যম শুধু খবর পরিবেশন করে না, বরং সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করে। সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে তথ্যের সঠিকতা যাচাই এবং ভুয়া খবর প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে একটি যৌথ বাণীও প্রদান করা হয়। এতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি এবং সত্য প্রকাশের মাধ্যমে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পেশাগত সাফল্য ও নিরাপত্তা কামনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত যুব সংগঠক এম শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কাজী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, কামাল উদ্দিন, এনামুল হক রাশেদী, তৌহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, আমিনুল ইসলাম, আবদুল হান্নান হীরা, আবুল খায়ের কাহার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd