• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান গল্লামারি-বটিয়াঘাটা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাইকগাছায় সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যুকে হত্যা রূপ দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

প্রতিনিধির নাম / ৩৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

২৯৭

 

এম এ গোফরান, বরিশালঃ-

মিথ্যা হত্যা মামলার প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন মোঃ শহিদ হাওলাদার। তিনি তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে শহিদ হাওলাদার জানান, গত ৩১ মার্চ তার চাচাতো ভাই রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর হাওলাদার (৬৫) নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দাবি, এটি একটি স্বাভাবিক মৃত্যু হলেও একটি কুচক্রী মহল ঘটনাটিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ঘটনার দিন জমি বিক্রির টাকার বিষয় নিয়ে তার সঙ্গে শুক্কুর হাওলাদারের কথা কাটাকাটি হয়। তবে সে সময় তারা পৃথক অবস্থানে ছিলেন। এক পর্যায়ে মৃতের দুই ছেলে শুভ (২২) ও শান্ত (১৮) তাকে রামদা নিয়ে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার্থে নিজ ঘরে আশ্রয় নেন।

শহিদ হাওলাদার আরও দাবি করেন, এর কিছুক্ষণ পর শুক্কুর হাওলাদার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি পূর্ব থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার হৃদযন্ত্রে রিং বসানো ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একটি মহলের প্ররোচনায় স্বাভাবিক মৃত্যুকে হত্যা হিসেবে প্রচার করে তার বড় ভাই খোকন হাওলাদার, তিনি নিজে এবং ছোট ভাই জাহিদ হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ঘটনার সময় তার দুই ভাই নিজ নিজ কর্মস্থলে ছিলেন এবং বাড়িতে উপস্থিত ছিলেন না।

মানববন্ধনে তিনি সাংবাদিকদের প্রতি ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd