• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি চট্টগ্রাম আকমাল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘরে চসিকের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম ৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন বিএনপি সমর্থিত মোঃ জসিম উদ্দিন সওদাগর

প্রতিনিধির নাম / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

২৮৯

ডেস্ক বার্তা:-

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত খ্যাত, পরিচ্ছন্ন – নিষ্ঠাবান, ত্যাগী ও কারা নির্যাতিত বিএনপি নেতা, সাবেক ২ বারের কাউন্সিলর প্রার্থী এবং ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন স্ওদাগর আবারো চসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হবার জন্য জোরালো ভাবে ঘোষণা দিয়েছেন।

তিনি আসন্ন চসিক নির্বাচনে কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে নিজেকে উপযুক্ত বলে মনে করছেন…!দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু ত্যাগের বিনিময়ে আজ এই পর্যন্ত এসেছে বলে জানিয়েছেন। জসিম উদ্দিন স্ওদাগর পেশাগত দায়িত্ব পালনে স্টিল মিলস বাজার এলাকায় ব্যবসায়ী সমাজের পাশাপাশি ভোক্তা সাধারণের কাছে ব্যাপক পরিচিত। উক্ত বাজারের বর্তমান কমিটির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদক কে জানাই।

সেই ৯১ সাল থেকে আজ অবধি নিজেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ও বেগম খালেদা জিয়ার দেখানো পথেই রাজনীতি করে চলেছেন এবং ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে তার রাজনৈতিক অগ্রসরমান থাকার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি চট্টগ্রাম -১১ এর এমপি,বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর একনিষ্ঠ কর্মী হিসেবে নগরীতে পরিচিত…!

৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডস্থ হোসেন আহমদ পাড়ার স্থায়ী বাসিন্দা হিসেবে থানা ও ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি ও থাকবেন। রাজনীতি কর্মকান্ড ছাড়াও জসিম উদ্দিন স্ওদাগর নিজেকে সামাজিক -সাংস্কৃতিক, ক্রীড়া -বিনোদন এবং ধর্মীয় উৎসব সমূহে স্বাধ্য মতো সহযোগিতা ও উপস্থিত থাকতে উৎসাহবোধ করেন।

এছাড়া পারিবারিক ও আত্মীয়স্বজনের সাথে সৎভাব সম্পর্ক বজায় রেখে জীবন যাপন করে যাচ্ছেন।
সব মিলিয়ে পতেঙ্গাবাসীর আস্থার প্রতিদান দিতে এবং সেবার মান নিশ্চিত করতে, উন্নয়নে সম্পৃক্ত থাকতে আবার ও চসিক ৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন বলে নিশ্চিত করে জানিয়েছেন এই জসিম উদ্দিন স্ওদাগর।

তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd