• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত, সাংবাদিকের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য খুলনায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও শীর্ষ সন্ত্রাসী ডালিম দুই সহযোগি সহ গ্রেফতার খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নের মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের শোক খুলনায় হাসপাতালে ভর্তি ৪৪৯ জন ও ভর্তি বিভাগে ডেঙ্গুতে মৃত ৩৪, সন্দেহজনক হাম সনাক্ত ৪২ মানসিক নির্যাতন, বহুবিবাহ ও ব্যাংক জালিয়াতির মামলার অভিযোগ মিজানুর রহমানের বিরুদ্ধে ডেঙ্গু/হাম/টাইফয়েডে দিশেহারা চট্টগ্রাম ইপিজেড-পতেঙ্গার স্থানীয়রা ও গার্মেন্টস শ্রমিকেরা শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলঃ কোয়াটার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী শরণখোলার উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের অধিকার আদায়ে অদম্য অগ্রপথিক মানিক ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি

আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন

প্রতিনিধির নাম / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

১১৪

হোসেন বাবলা, চট্টগ্রামঃ-

মানবসেবা ও সামাজিক কল্যাণে তিন দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আল-মদিনা হিলফুল ফুযুল, পতেঙ্গা সংগঠনট। উত্তর পতেঙ্গায় ১৯৯৫ সাল থেকে সংগঠনটি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী এক ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচির আয়োজন করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে সূচনার‌ মাধ্যমে দিনের আয়োজনে দরিদ্র-অসহায় শিশুদের জন্য বিনামূল্যে খতনা (সার্কামসিশন) কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শিশুদের খতনা কার্যক্রম, শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ পত্র প্রদান, চক্ষু চিকিৎসা সেবা,চোখের বিভিন্ন সমস্যা, ছানিপড়া ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচিতে আসা অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ , বয়স্ক রোগীদের জন্যও পৃথক চিকিৎসা সহায়তা এবং পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগটি অত্যন্ত নজর করা বিষয় ছিল!
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহনুর আলমের সভাপতিত্বে এবং সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ইসমাইল,সহ দপ্তর সম্পাদক সাহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন, সদস্য নুরুল হক ফাহিম এবং সাংবাদিক মোঃ হোসেন মিন্টু ,
খতনা অপারেশন টিমে ছিলেন ডাঃ জাহেদ খান ও ডাঃ হানিফ খান জিলানী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক টিমে ছিলেন ডাঃ সুমন তালুকদার, ডাঃ শুভ চক্রবর্তী, মোহাম্মদ জসিম উদ্দিন, মিসেস সাঈদা সাইফা, মিসেস ফারজানা আক্তার, অন্তু ভট্টাচার্য, আবু সুফিয়ান ও মোঃ জাহাঙ্গীর আলম। সহযোগিতায় ছিল লায়ন্স দাতব্য আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ও মমতা ক্লিনিক হাসপাতালের টিম সদস্য ডাঃ সুমনা নাজনীন, মমতাজ বেগম, পুষ্প মিতা চাকমা ও কোহেলিকা চাকমা।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের অবহেলিত ও অসহায় মানুষগুলো কিছুটা স্বস্তি ও সহায়তা পাক। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।”
স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd