মোঃ আতিকুর গোলদার, খুলনাঃ-
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কল্যাণশ্রী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে প্রবাসী মোঃ কারিমুল ইসলাম ও শাহ নেওয়াজ মোঃ বাবু ইসলাম জমি ক্রয় করেন মৃত তালেব আলী গোল দারের ছোট ছেলে মিজানুর রহমানের কাছ থেকে। মোঃ কারিমুল ইসলাম ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রবাসী মোঃ কারিমুল ইসলাম ও শাহ নেওয়াজ মোঃ বাবু ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, কল্যাণশ্রী মৌজার জে.এল. নং-৪০ এলাকায় ৫ শতক জমি রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করে নামজারি ও খাজনা পরিশোধ সম্পন্ন করেন। কারিমুল জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে একই গ্রামের মৃত তালেব গোলদারের বড় ছেলে আশরাফ আলী গোলদার ওই জমি তাদের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করেন।
প্রবাসী কারিমুল ইসলামের ও শাহ নেওয়াজ মোঃ বাবু ইসলামের অভিযোগ, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও ভাগ বন্টনের পর স্থানীয়ভাবে জমির সীমানা নির্ধারণ করা হলেও মৃত তালেব গোলদারের বড় ছেলে আশরাফ আলী গোলদার বিভিন্নভাবে নির্মাণকাজে বাধা প্রদান করেন। এতে কারিমুল ও বাবু ইসলামের আর্থিক ক্ষতি এবং কাজে বিলম্বিত হচ্ছে। তারা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়ে আসছেন এবং এ থেকে পরিত্রাণ পেতে সামাজিক ও আইনি সহায়তা কামনা করছেন।
এ বিষয়ে আশরাফ আলী গোলদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। আমার সৎ মায়ের এক ছেলে ও আমার চার বোন জমি বিক্রি করেছেন। তাদেরও জমির অংশ রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং আমি আদালতে টাকা আমানত করেছি।
ঘটনার সুষ্ঠু সমাধানে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন উভয় পক্ষের ভুক্তভোগীরা।