• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনা লবণচরায় র‍্যাবের অভিযানে দুই পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১.৫ লক্ষ টাকা সহ আটক-৩ তাহসিনা রুশদীর লুনা এমপির সা‌থে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ট্রাস্টিবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত চন্দনাইশে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় এজাহার কেয়া বৃত্তি ও গুণীজন সংবর্ধনা: দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সঙ্গে জেলা আইনজীবী সমিতি ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা উত্তর বেদকাশী কলিজিয়েট স্কুলের কম্পিউটার ও ল্যাব সহকারী আইয়ুবের বিরুদ্ধে চল্লিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ গলাচিপায় চার মেয়েকে নিয়ে মানবতার জীবন যুদ্ধ রেকসোনার শিক্ষা মন্ত্রী ও ভুমি প্রতিমন্ত্রীর স্টেডিয়াম পরিদর্শন: ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল

কুয়াকাটায় সন্ত্রাসী হামলার শিকার বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

প্রতিনিধির নাম / ২৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-

কুয়াকাটায় সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কেএম বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কমিটির জেলা সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এম মোফাজ্জেল, জিয়া উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার ২৪ জুলাই রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সাংবাদিক কে এম বাচ্চু। এ সময় কয়েকজন ব্যক্তি আকস্মিক তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করা হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক নেতারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd